জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের পশ্চিম আরংহাটি এলাকায় পানিতে ডুবে রাবেয়া খাতুন (৫) ও সুমাইয়া খাতুন (৪) নামে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
মৃত রাবেয়া শফিকুল ইসলামের মেয়ে ও সুমাইয়া ছামিনুর ইসলামের মেয়ে। তারা দুই বোন বুধবার সন্ধ্যায় নিখোঁজ হয়। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে কালাদহ ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে স্বজনরা।
স্বজনরা জানায়, মামাতো-ফুফাতো দুই বোন বুধবার বিকেলে বাড়ির পাশে কালাদহ ডোবায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিল।






