নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে রানা (৩৫) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে।

শুক্রবার জুমআার নামাজের আগে নদীর রাবেয়া মিল সংলগ্ন বেলাইচন্ডি বানিয়াপাড়া এলাকায় মাছ ধরার জালে লাশটি উঠে আসে।

নিহত রানা শহরের অফিসার কলোনি অফিসের পাশের মহল্লার মৃত কালামের ছেলে।

এলাকাবাসী জানায়, জুমআার নামাজের আগে বেলা ১২টার দিকে জেলেদের জালে ওই লাশটি উঠে আসে। লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। সোস্যালমিডিয়ায় লাশের ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে নিহত রানার ছোট ভাই রাহাত লাশ সনাক্ত করেন।

ঘটনাস্থলে উপস্থিত পার্বতীপুর থানার এ এস আই সনজিত বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। রানা মাদকাসক্ত ছিল। মাদক
নিয়ে বিরোধের জেরে এমনটা হতে পারে।