আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বারুর গ্রামের কৃতীসন্তান ও বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দলের মনোনয়ন দৌড়ে তিনিই এগিয়ে রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি নিরলসভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে উঠানবৈঠক, পথসভা,গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গরিবের বন্ধু আনোয়ার হোসেনকেই মনোনয়ন দেয়া উচিত। করোনা মহামারীতে তিনি জনগণের পাশে থেকে কাজ করেছেন এবং সরকারে উন্নয়নের তথ্যগুলো সঠিকভাবে প্রচার করেছেন।
জাফরগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল মুন্সী বলেন, মাদক, দুর্নীতি, জুয়া ও দারিদ্র্যমুক্ত ইউনিয়ন উপহার দেয়ার লক্ষ্যে জনগণের দ্বারে দ্বারে ছুটে চলছেন সমাজ সেবক আনোয়ার হোসেন।
জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল মুহুরী বলেন, আনোয়ার হোসেন নিজস্ব অর্থায়নে করোনা মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে খাদ্যসামগ্রী, মাস্ক, আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া তিনি মাদকমুক্ত, আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে মাঠে কাজ করে চলেছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বলেন, জনগণের কল্যাণের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। নির্বাচিত হলে জাফরগঞ্জ ইউনিয়নকে মাদকমুক্ত করে একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব ডিজিটাল ইউনিয়ন উপহার দেবো। দল আমাকে মনোনয়ন দিলে আমার বিজয় সুনিশ্চিত হবে ইনশা আল্লাহ।
দেবিদ্বারের জাফরগঞ্জকে ডিজিটাল ইউনিয়ন করতে চান আনোয়ার হোসেন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে বারুর গ্রামের কৃতীসন্তান ও বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের...



