আড়াইহাজারে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার সদর পৌর সভার মাঝেরচর গ্রামে এবং বুধবার সকাল খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) শামীম আল মামুন জানান, বুধবার সকাল ১১টার দিকে পারিবারিক কলহের জেরে লালুরকান্দী গ্রামের সাবেক ইউপি সদস্য আ: রহমানের ছেলে (৫৫) কীটনাশক সেবন করে আত্মহত্যা করেন। এর আগে মঙ্গলবার রাতে মাঝেরচর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলামও (২০) পারিবারিক কলহের জেরে ঘরের আড়াঁর সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।






