শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা গ্রামে গত মঙ্গলবার বিকেলে পুকুরের ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পানিহাতা দক্ষিণপাড়া গ্রামের আছমত আলীর আড়াই বছরের ছেলে মাসুম মিয়া ও আলী আকবরের তিন বছর বয়সী ছেলে রাব্বি বাড়ির উঠানে খেলছিল। এ সময় পাশের পুকুরে পড়ে গেলে তাদের দুই ভাইয়ের মৃত্যু হয়। নালিতাবাড়ী থানার ওসি বছির আহম্মেদ বাদল বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।