কুড়িগ্রামের সন্তান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নামে দায়ের ‘মিথ্যা’ মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুরাতন পোস্ট অফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ের সমানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা শাহিন শেখ রঞ্জু, সফিকুল ইসলাম শফি, আবু সাইয়েদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু হানিফ বিপ্লব, যুবদল নেতা সফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রকি প্রমুখ। বক্তারা অবিলম্বে রিজভী আহমেদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






