রংপুর সিটি করপোরেশনের নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় সড়কের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরুজুল কবির মেট্রোপলিটন পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার ওই রাস্তাটির দু’পাশ দখল করে গড়ে উঠা বাড়িঘর ও দেয়াল ভেঙে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফিরুজুল ইসলাম বলেন, রংপুর মহানগরীকে মেয়র একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চান। এরই ধারাবাহিকতায় নিউ ইঞ্জিনিয়ার পাড়ার সড়কটি সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ করা হবে। কিন্তু দখল হওয়ার কারণে তা সম্ভব হচ্ছিল না। এ কারণেই অভিযান।
তিনি আরো বলেন, সরকারি যেকোনো সম্পদ অবৈধ দখল থাকলে তা উচ্ছেদ করা হবে। এ লক্ষ্যে প্রতি সপ্তাহে বিভিন্ন স্থানে অভিযান অব্যাত আছে। থাকবে।






