কুড়িগ্রামের কৃতী সন্তান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নামে দায়ের করা মামলাকে মিথ্যা বলে অভিহিত করে তা প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরনো পোস্টঅফিসপাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি জহুরুল আলম, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা শাহিন শেখ রন্জু, সফিকুল ইসলাম শফি, আবু সাইয়েদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আবু হানিফ বিপ্লব, যুবদল নেতা সফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল ইসলাম রকিসহ অনেকে।
মানববন্ধন ও সমাবেশে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ’ নেতাকর্মী অংশ নেন।
বক্তারা অবিলম্বে রিজভী আহমেদের নামে দায়ের করা সব মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।



