রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়নের ইরশালবাড়ী গ্রামের বাবুরাম মণ্ডলের ছেলে বিজন কুমার মণ্ডলকে কৃষি অধিদফতরের পিয়ন পদে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে টাকা ফেরত না দিয়ে উল্টো তার বিরুদ্ধে আদালতে হয়রানিমূলক মামলা করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী বিজন কুমার মণ্ডল অভিযোগ করে বলেন, বালিয়াকান্দি সদর ইউনিয়নের বকচর গ্রামের কিয়ামুদ্দিন শেখের ছেলে ছাত্তার শেখ কৃষি অধিদফতরে চাকরি দেয়ার কথা বলে প্রায় দুই বছর আগে দুই লাখ টাকা নিয়ে ৩০০ টাকার সাদা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। চাকরি দিতে না পারায় আমি টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করে ঘুরাতে থাকে। এ বিষয়ে ছাত্তার শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করাসহ উল্টো তিনি সাত লাখ টাকা পাবেন বলে দাবি করে আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান।