নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের হোসেনপুর গ্রামের শহিদ উল্যার পৈত্রিক ও খরিদ সূত্রে মালিকানাধীন দখলীয় সম্পত্তি ওই গ্রামের মনির উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে জবর-দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী শহিদ উল্যা চাটখিল থানায় রোববার অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মনির উদ্দিন আহম্মদ বিগত ২০০২ সালে শহিদ উল্যার দখলীয় পৈত্রিক ও খরিদকৃত সম্পত্তি নিজেদের দাবি করে নোয়াখালী সহকারী জজ আদালত ও যুগ্ম দায়রা জজ আদালতে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত শহিদ উল্যার দলিলপত্র, খতিয়ান ও অন্যান্য কাগজপত্র পর্যালোচনা করে শহিদ উল্যার পক্ষে রায় দিয়েছিল। নিম্ন আদালতের ওই রায় উচ্চ আদালতেও বহাল থাকে। এতে দীর্ঘ দিন থেকে মনির উদ্দিন আহম্মদদেরা বিভিন্নভাবে শহিদ উল্যার সম্পত্তি দখল দেয়ার চেষ্টা করে আসছে। রোববার মনির উদ্দিনেরা সঙ্গীয় লোকজন নিয়ে শহিদ উল্যার সম্পত্তি জবর-দখল করে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাটখলি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়েরের সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।