কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের কুমুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম রজমণি। সে কুমুড়িয়া গ্রামের মো: লিটন মিয়ার মেয়ে।
শিশুটির পরিবারের সদস্যরা জানায়, উপজেলার কুমুড়িয়া গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু রজমণি বেলা ১১টার দিকে একা খেলাধুলা করছিল। মায়ের চোখ ফাঁকি দিয়ে একপর্যায়ে সে বাড়ির সামনে চলে যায়। সেখানে পুকুরের পানিতে পড়ে ডুবে গেলে তার মৃত্যু হয়। খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১১টার দিকে মৃত অবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করা হয়।
তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।



