দিনাজপুরের নবাবগঞ্জে ১৯০ পিচ ইয়াবাসহ সেলিম রেজা (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নবাবগঞ্জ-দাউদপুর সড়কের উপর হতে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
জানা যায়, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌসের দিক নির্দেশনায় এসআই মো: সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উল্লেখিত স্থানে মাদকের এ বিশেষ অভিযানটি পরিচালনা করেন। অভিযানে জেলার বিরামপুর উপজেলার মঙ্গলপুর (বাগলপাড়া) এলাকার গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজাকে ১৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
নবাবগঞ্জ থানার এসআই সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় আসামির বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে।



