গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে পাঁচ বছরের শিশু সাকিবুল ইসলাম শুভকে অপহরণ ও হত্যা মামলার রায়ে তার আপন চাচা আবদুর রাজ্জাকসহ অভিযুক্ত ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এ কে এম শহিদুল আহম্মেদ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া আসামিরা হলেন আব্দুর রাজ্জাক, রিপন কুমার সাহা, কবির হোসেন, হারুন মিয়া, মোস্তাফিজার রহমান, মাজেদুল ইসলাম রবিন, সুমন মিয়া, লাবলু মিয়া, মৃণাল চন্দ্র ও মিলটন খন্দকার। তাদের সবার বাড়ি সুন্দরগঞ্জ পৌরসভার মিরগঞ্জ ও বালাপাড়া গ্রামে।



