নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশ মোল্যাসহ (৪৪) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন সীমাখালী গ্রামের শাহাজাহান শেখের ছেলে রুবেল শেখ (৩০) এবং একই গ্রামের নন্দ কুমার গুহের ছেলে গোপীনাথ গুহ গোপী (৩০)। তাদের ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে গত সোমবার রাতে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি ধারালো অস্ত্র আসামি পলাশ মোল্যার বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এর আগে এ মামলার অপর আসামি সীমাখালী গ্রামের তবিবর সিকদারের ছেলে নাসিম সিকদারকে (২৩) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত ৪ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় নাসিম।
মামলার বাদি নিহতের স্ত্রী আসমা খাতুন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে তার স্বামী লিয়াকত সিকদারকে হত্যা করে আসামিরা। এ হত্যাকাণ্ডে ১৭ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাত চার থেকে পাঁচজনও আসামির তালিকায় আছেন।
নড়াইলে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৩ জন গ্রেফতার
নড়াইল শহর সংলগ্ন সীমাখালী এলাকায় বাসচালক লিয়াকত সিকদার (৫২) হত্যা মামলার প্রধান আসামি আউড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পলাশ মোল্যাসহ...



