রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে শোভন কুমার গোস্বামী (২০) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।
তিনি ওই উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারের সাধন কুমার গোস্বামী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজছাত্র শোভনের মা-বাবা চিকিৎসার জন্য ঢাকায় যায়। একমাত্র ছেলে বহরপুর কলেজে পড়ুয়া শোভন কুমার গোস্বামী বাড়িতে একাই ছিলেন। কোনো অজ্ঞাত কারণে মঙ্গলবার গভীর রাতে শোবার ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানায় নিহতের পরিবার। রাতে বাবা-মা ঢাকা থেকে ফিরে রাজবাড়ী ভাইয়ের বাসায় ছিল। বুধবার সকালে বাড়িতে ফিরে প্রথমে শোভনের ঘুমানোর ঘরের দরজায় ধাক্কাধাক্কি করে ও ডাকাডাকি করে। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দরজার পাশে আড়ার সাথে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে বালিয়াকান্দি থাকা পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়। বিকেলে তার লাশ বহরপুর শ্মশানে দাহ করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



