নড়াইল শহরসংলগ্ন লস্করপুর এলাকায় মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো: মশিয়ার রহমান এ দণ্ড দেন।
এছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম এবং একই আইনের অপর ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয় আসামিকে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রিক্তা লস্করপুর গ্রামের শহিদুল ইসলাম মেম্বরের স্ত্রী।
নড়াইলে নারীর যাবজ্জীবন
নড়াইল শহরসংলগ্ন লস্করপুর এলাকায় মাদক মামলায় রিক্তা পারভীন (৪৫) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার সকাল ১০টার দিকে জেলা...



