রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ শেখ (৪৩) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি কালুখালী উপজেলার হরিণবাড়ীয়া গ্রামের জব্বার শেখের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারের তার ফার্নিচার দোকানে কাজ করার সময়ে এ ঘটনা ঘটে।

রামদিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন বলেন, ইউসুফ শেখ তার নিজের ফার্নিচার দোকানে রামদিয়া বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।