গাজীপুরে ট্রাকচাপায় গনেশ রবিদাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর কাশিমপুর থানার জিতার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের তারাকান্দা থানাধীন কমারিয়া এলাকার কমল রবিদাসের ছেলে।
জিএমপি’র কাশিমপুর থানার এসআই মাহবুবুর রহমান জানান, কাশিমপুর থানাধীন জিতার মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় গনেশ রবিদাসকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






