বগুড়ার শাজাহানপুরে সড়ত বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহাসড়ক সংলগ্ন উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়িয়া বাজারে কেনাকাটা করতে আসে এক বৃদ্ধ। এরপর তিনি মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি কোচ আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের এসআই হাসান জানান, অজ্ঞাত পথচারীর লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।