মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে বাদ আছর নামাজে জানাজা শেষে স্বামী মধু বয়াতির কবরের পাশেই দাফন করা হয়। তার মৃত্যুতে সিংগাইর প্রেস ক্লাবসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শোক জানিয়েছেন।
এমপি মমতাজের মা উজালা বেগমের ইন্তেকাল
মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি...



