নড়াইলে মাদক মামলায় মিঠু বিশ্বাস (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রোববার জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ আদেশ দেন। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মিঠু যশোরের কোতোয়ালি থানার আড়পাড়া এলাকার আবদুস সামাদ বিশ্বাসের ছেলে।
মামলার বিরবণে জানা যায়, ২০১২ সালের ৩০ নভেম্বর দুপুরে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে মিঠু বিশ্বাসের কাছ থেকে ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।