গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কালিরখামার গ্রামের আফজল হোসেন নামের এক শিশুর (১১) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।
আফজল ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
জানা যায়, বৃষ্টি-বাদলের কারণে বাড়িতে নেয়া বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সহপাঠীদের নিয়ে খেলতে যাওয়ার সময় তারে জড়িয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজন শিশু আহত হয়েছে।
কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার জানান, খেলতে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।






