নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক পানাম নগরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) ভবন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে আসেন তিনি। আমেরিকান দূতাবাস সূত্রে জানা যায়, মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ঐতিহ্যবাহী ও প্রাচীন নগর হিসেবে খ্যাত পানাম নগর পরিদর্শন করেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধারে প্রকল্পের বিষয়ে অবহিত হন।
পরে দুপুরে রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন পরিদর্শনে যান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিটি মেয়র সেলিনা হায়াত আইভী।
ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত মিলার ঐতিহ্যবাহী ও প্রাচীন নগর হিসেবে খ্যাত পানাম নগর পরিদর্শন করেন। তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পানাম নগর পুনরুদ্ধার প্রকল্পের বিষয়ে অবহিত হন।
পানাম নগর পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সাথে উপস্থিত ছিলেন ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ক্যাথরিন স্টিভেন্স, প্রত্নতত্ত্ব বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়সহ অন্যরা।






