নড়াইলে দুই মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ মশিয়ার রহমান এ দণ্ড দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলোÑ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম ও আব্দুল হাকিম গাজী। আসামিরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট বিকেলে নড়াইল-যশোর সড়কের আবাদ মোড়ে ইঞ্জিনচালিত আলমসাধুর বডির ভেতর থেকে এক হাজার ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। নয়জনের সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া জব্দকৃত ফেনসিডিলগুলো ধ্বংস এবং আলমসাধু গাড়িটি নিলামে বিক্রি করে সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমার নির্দেশ দেয়া হয়েছে।
নড়াইলে দুই মাদককারবারির যাবজ্জীবন
নড়াইলে দুই মাদককারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মোহাম্মদ...



