পরিবেশ অধিফতরের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি প্রতিরোধ ও কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে ঝিনাইদহে ইটভাটা মালিক সমিতির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরতলী গিলাবাড়িয়া গ্রামের আয়েশা কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা ইটভাটা মালিক সমিতি।
ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সদরুল ইসলাম।
বক্তব্য রাখেনÑ খুলনা জেলা শাখার প্রধান উপদেষ্টা সর্দার ফেরদৌস আহম্মেদ, যশোর জেলা শাখার সভাপতি কাজী নাজির আহম্মেদ মন্নু প্রমুখ।