ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তবর্তী উত্তর কুটি চন্দ্রখানা (নাকারজান) এলাকায় গাঁজা দিয়ে বাবা ও ছেলেকে ফাঁসানোর অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। এতে এলাকাবাসীর মনে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী শনিবার সকাল ১০টায় নাকারজান এলাকায় মানববন্ধন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ফুলবাড়ী সদর ইউনিয়নের সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী উত্তর কুটি চন্দ্রখানা (নাকারজান) এলাকার আব্দুল গফুরের ছেলে আব্দুল গনি ওরফে জাহিদ হাসানের বাড়িতে গত ২৮ সেপ্টেম্বর বিজিবি দল প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে কোনো মাদকদ্রব্য না পেয়ে তার ছেলে আব্দুল গনি ওরফে জাহিদ হাসানকে দড়ি দিয়ে বেঁধে রেখে পাশের মৃত মনছের আলীর মেয়ে ও আবুল কালামের স্ত্রী মনোয়ারা বেগমের বাড়ির রান্নাঘরের একটি ভাঙা বাস্কে ২২ কেজি গাঁজা পায়। এরপর আব্দুল গনিকে ফাঁড়িতে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করা হয় এবং ওই গাঁজা দিয়ে তাকে ও তার বাবা বাবা আব্দুল গফুরকে পলাতক আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা করে বিজিবি।
এ ব্যাপারে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল ইসলাম বলেন, আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি দেখব।



