শেরপুরের নালিতাবাড়ীতে নিভৃত পতিত বাড়িতে নিয়ে মা-মেয়েকে সাতজনে মিলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছ। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুইজন। আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত কয়েক দিন আগে শেরপুর সদর উপজেলার বারঘরিয়া গ্রামের জনৈক গৃহবধূ তার ১৬ বছরের কন্যাকে সাথে নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া গ্রামস্থ বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর শনিবার বেলা ১১টার দিকে তারা অটোবাইকে করে শেরপুর যাওয়ার উদ্দেশে বের হন। কিন্তু স্থানীয় এক ব্যক্তি ও ওই গৃহবধূর পাড়া-প্রতিবেশী ভাই মা-মেয়েকে সাথে নিয়ে ঘুরাফেরার কথা বলে সারাদিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে নিয়ে ঘুরাফেরা করে এবং রাতে পুনরায় পলাশিকুড়া গ্রামে নিয়ে যায়। পরে তাদের কৌশলে ঢাকায় বসবাসকারী জনৈক ওসমানের নির্মাণাধীন জনশূন্য বাড়িতে নিয়ে যায়। সেখানে নেয়ার পর স্থানীয় সাত ব্যক্তি মিলে মা ও মেয়েকে বাড়ির পৃথক কক্ষে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে ধর্ষণের শিকার মা-মেয়ে পলাশিকুড়াস্থ বাড়ি ফিরে ঘটনা প্রকাশ করলে স্বজনেরা ৯৯৯-এ কল করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত সাত্তার (৪৫) এবং অভিযুক্ত সাদেক আলীকে (৩০) আটক করে থানায় নিয়ে আসা হয়।
নালিতাবাড়ীতে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগ গ্রেফতার দুই
শেরপুরের নালিতাবাড়ীতে নিভৃত পতিত বাড়িতে নিয়ে মা-মেয়েকে সাতজনে মিলে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছ। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুইজন। আটক করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও...



