জেলার কাজির দীঘিরপাড় আলীম মাদরাসার শিক্ষক মনজুরুল কবিরের মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল রোববার রায়পুর উপজেলার কাজির দীঘিরপাড় মাদরাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ বাধা সৃষ্টি করে।
লক্ষ্মীপুরের রায়পুরে গত বৃহস্পতিবার ছয় ছাত্রের চুল কেটে দেয়া মাদরাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতের বিচারক তারেক আজিজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি পিপি জসিম উদ্দিন বলেন, শিক্ষক মঞ্জুরুল কবিরকে আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।