নড়াইলে মাদক মামলায় নারীসহ দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান এ দণ্ড দেন। দুই মাদক কারবারি পলাতক রয়েছে।
এরা হলো নড়াইল সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের মৃত মোস্তফা কাজীর স্ত্রী মুক্তা বেগম ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব মোল্যার ছেলে বারিক মোল্যা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৭ আগস্ট নড়াইলের রঘুনাথপুর গ্রামের মুক্তা বেগমের বসতবাড়ি থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। আবার ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের আব্দুল হাই শেখের ভাড়াটিয়া বারিক মোল্যার বাসা থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। দু’জনকে গ্রেফতারের পর এই সাজা কার্যকর হবে বলে আদেশ দেন বিচারক।