দীর্ঘ আড়াই বছরের বেশি ধরে কমিটিশূন্য লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি শুক্রবার রাতে ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ও প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে আহ্বায়ক, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবুকে সদস্য সচিব করা হয়েছে।
৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্যরা হচ্ছেন আবুল খায়ের ভূঁইয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নাজিম উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম সিরাজ, মনিরুল ইসলাম হাওলাদার, অ্যাডভোকেট হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, এ বি এম জিলানি, অ্যাডভোকেট হারুনুর রশীদ বেপারি, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।