নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুসহ তিন নেতার বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কালিয়া উপজেলা আ’লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। তিনি বলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু এবং কালিয়া উপজেলা আ’লীগের সভাপতি এস এম হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ মিলে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের কাছ থেকে মনোনয়ন বাণিজ্য করেছেন।
এমপি মুক্তি আরো বলেন, নিজাম উদ্দিন খান নিলুকে আমি রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী আমি মনে করি না। বরং তার কারণেই নড়াইল জেলা আওয়ামী লীগে বিভক্ত শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোল্যা এমদাদুল ইসলাম, তরিকুল ইসলাম মুন্নু, নজরুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল গফ্ফার, কালিয়া পৌরসভার সাবেক তিন মেয়র এমদাদুল হক টুলু, একরামুল হক টুকু ও ফকির মুশফিকুর রহমান লিটন, কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহিম শেখ, কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক খান রবিউল ইসলাম, যুগ্মআহ্বায়ক আশিষ কুমার ভট্টাচার্যসহ দলীয় নেতৃবৃন্দ।



