একটি পাখি টুনটুনি
পায়ে তাহার ঝুনঝুনি
ঝুমুর ঝুমুর নাচে
ছোট-বড় গাছে।
একটি পাখি বুলবুলি
মিষ্টি তাহার গানগুলি
মুগ্ধ কুড়াই প্রাণে
মিষ্টিমধুর গানে।
একটি পাখি ময়না
কাউকে কষ্ট দেয় না
কথা বলে মিষ্টি
কাড়ে সবার দৃষ্টি।
একটি পাখি টিয়ে
নাকে নোলক দিয়ে
আজ হবে তার বিয়ে
নতুন পালকি দিয়ে।



