কুড়িগ্রামে বন্যা ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলার রাজারহাট উপজেলার সরিষাবাড়ি বাজারে তিস্তার আকস্মিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন।
এ সময় তার সাথে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোহসীন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম।



