শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের প্রায় কোটি টাকা মূল্যের দুই শতক জমি আট বছর পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিনের হস্তক্ষেপে ফেরত পেলেন প্রকৃত মালিক।
গড়কান্দা নিবাসী আব্দুর রহিম মাস্টার মৃত্যুবরণ করায় ওই মৌজার ২০৮নং খতিয়ানের হাল ৫৪১ দাগে ২৫ শতাংশ ও হাল ৪৭৫ নং দাগে ৪ শতাংশ জমি থেকে ওয়ারিশ মূলে তার মা জবেদা খাতুন হিস্যা ০.০৪৮৩৩ শতাংশ মালিক হন। জমির মালিক হওয়ার পর তিনি সে জমি থেকে তারই মেয়ের ছেলে খাইরুল ইসলাম ও এমরুল হাসানকে হেবা ঘোষণার মাধ্যমে ৫৪১ দাগে ১ শতাংশ ও ৪৭৫ দাগে ২ শতাংশ লেখে দেন ২০১৪ সালে ৭ আগস্ট ৫১৭৭ নং দলিলে। কিন্তু রহিম মাস্টারের ছেলে আশরাফুল আলম জোরপূর্বক নিজে তা দখল করে জনৈক দিপক নামে এক ব্যক্তিকে খাবার হোটেল করার জন্য ভাড়া দেন। পরে অভিযোগের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই পক্ষের লোকজনের সাথে কথা বলে ও জমির কাগজপত্র যাচাই বাছাই করে জমির মালিক খাইরুল ইসলাম ও এমরুল হাসানকে ভোগদখল করতে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন বলেন, অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের সাথে কথা বলে ও কাগজপত্র দেখে জমির মালিক খাইরুল ইসলাম ও এমরুল হাসানকে তা ভোগ দখলকরতে বলি।