নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ( নং ৩১/৩/২০২১) তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তিনি নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সে হেফাজতের মামলার আসামি এবং এ মামলায় সে জামিনে না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।



