ফেসবুকে কাবা শরীফ নিয়ে অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় নতুন করে গ্রেফতার তিনজনকে আদালতে আনা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি সরেষ চন্দ্র জানান, সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিকুর রহমান, শাফিকুল ইসলাম এবং পলাশ নামের ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
এর আগে রোববার রাতে গ্রেফতারকৃত ওমর ফারুক এবং মামুন মণ্ডলকে সোমবার আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তা শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেন। এছাড়াও সোমবার এ ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে ৩৭ জনকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই ঘটনায় পুলিশের করা দুটি ডিজিটাল নিরাপত্বা ও ভাঙচুর অগ্নিসংযোগ এবং র্যাবের করা একটি ডিজিটাল নিরাপত্বা আইনের মামলায় ৬৯ জনকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ডিজিটাল নিরাপত্বা আইনের মামলায় পরিতোষ সরকারসহ পাঁচজন স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
গত ১৭ অক্টেবার রাতে পরিতোষ সরকার নামের এক ব্যাক্তি কাবা ঘর অবমাননাকর পোস্টকে ঘিরে ওই এলাকায় সংখ্যালঘুদের ঘড়বাড়ি দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।






