লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে দেয়া সেই মাদরাসাশিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে জামিন দিয়েছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারাগার থেকে মুক্তি পান।
আদালত সূত্র জানায়, গত ১০ অক্টোবর শিক্ষক মঞ্জুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রায়পুর আদালতে উপস্থিত করে জামিন আবেদন করা হয়। ওই দিন বিচারক তারেক আজিজ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৪ দিন পর ফের আবেদন ও বাদির আপত্তি না থাকায় আদালত তাকে জামিন দেন।



