নোয়াখালীর চাটখিলের আবদুল ওয়াহাব কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সনিয়া (১৬) মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সনিয়া পশ্চিম দেলিয়াই তুফানি বাড়ির জহির উদ্দিনের মেয়ে।

খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) ইকবাল জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে সনিয়ার লাশ উদ্ধার করেছেন এবং এই ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।