রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার রাত ১১টায় নতুন বাজারের মা বেকারির সামনে কাপ্তাই ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সজিবুর রহমান কাপ্তাই ইউনিয়নের ইউপি সদস্য এবং রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। এ ঘটনায় আহতরা হলোÑ মো: আলাউদ্দিন, মো. সালাউদ্দিন ও আব্দুল জলিল। তাদের মধ্যে গুরুতর আহত আবদুল জলিলকে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই সজিবের মৃত্যু হয়েছে। তার মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।
এ দিকে সজিবুর রহমানের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে তার কর্মীরা উপজেলা সদর হাসপাতালের বাইরে বিক্ষোভ করেন। কাপ্তাই থানার ওসি মো: নাসির উদ্দীনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এরপর রাতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী হাসপাতালে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।
কাপ্তাইয়ে ২ গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য নিহত : আটক ৪
রাঙ্গামাটির কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় দুই গ্রুপের সংঘর্ষে কাপ্তাই ইউপি সদস্য সজিবুর রহমান (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। এ ঘটনায় চারজনকে আটক...



