পটুয়াখালীর বাউফলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
শিশুর মা বলেন, তার ফুফাতো ভাইয়ের ছেলে মিরাজ খান (১৫) বুধবার সন্ধ্যায় মেয়েকে ফুসলিয়ে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার দিলে মিরাজ তাকে
মারধর করে। ওই দিন রাতে তার মেয়েকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখান থেকে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, এ ঘটনায় ওই কিশোরকে আসামি করে বাউফল থানায় মামলা হয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।
বাউফলে ৭ বছরের শিশু ধর্ষিত
পটুয়াখালীর বাউফলে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে বুধবার সন্ধ্যায় এ...



