শরীফ কাসাফুদ্দোজা কাফীকে আহ্বায়ক এবং মফিজুর রহমানকে সদস্য সচিব করে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্মআহ্বায়ক হলেন-মোল্যা হেমায়েত হোসেন, সাহিদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সালেহা বেগম, এনায়েত করিম, নায়েব আলী, ইউসুফ আলী, মোল্যা সাহিদুর রহমান হান্নান, বাচ্চু মিয়া, সেলিম রেজা লিটু, বিএম মঞ্জুরুল হক রঞ্জু ও মুসা মোল্যা।
লোহাগড়া উপজেলা এবং ১২টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের অংশগ্রহণে গত ২২ অক্টোবর জরুরি সভায় এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলকে গতিশীল করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে জানান।
এর আগে ২০২০ সালের ৬ নভেম্বর তৃণমূল ভোটে জিএম নজরুল ইসলামকে আহ্বায়ক এবং টিপু সুলতান ও কাজী সুলতানুজ্জামান সেলিমকে যৌথভাবে সদস্য সচিব করে লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
শরীফ কাসাফুদ্দোজা কাফীকে আহ্বায়ক এবং মফিজুর রহমানকে সদস্য সচিব করে নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্মআহ্বায়ক হলেন-মোল্যা হেমায়েত হোসেন,...



