ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকায় পারভেজ ফকির (২৪) নামে একজন ভ্যানচালককে হত্যার পর ভ্যানগাড়ি লুটের ঘটনার চৌদ্দ দিনের মধ্যে পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে চারজনকে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে ভাঙ্গা থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটককৃতরা হলো, মাদারিপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের নুরু মুন্সীর ছেলে আজিজুল মুন্সী (২২), শরীফকান্দি গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর (২৩), ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত রতন শেখের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী আব্দুল শেখ (২৫) ও ছিলাধরচর গ্রামের সামচু শেখের ছেলে ফজল শেখ (২৩)।
নিহত ভ্যানচালক পারভেজ মাদারীপুরের শিবচরের চরজানাজাত ইউনিয়নের ফকির রনাই মুন্সীকান্দি গ্রামের বাবুল ফকিরের ছেলে। গত ১৪ অক্টোবর নাসিরাবাদ গ্রামের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।