নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দ্বারা বৈশাখী টেলিভিশনের নওগাঁ সংবাদদাতা এবাদুল হক ও বণিক বার্তার নওগাঁ প্রতিনিধি আরমান হোসেন রুমন লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল চত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বিএমএসএফ ও সুজনের সভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএমএসএফ ও সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, বিএমএসএফের সহসভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক একে সাজু ও আব্বাস আলী এবং জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন, দৈনিক নবজেচতনার নওগাঁ জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।



