শেরপুরের নালিতাবাড়ীতে শিশুদের ঝগড়ার জেরে ছোট বোনের স্বামী রুমান মিয়াকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সোলায়মান (২৮)। শনিবার সন্ধ্যায় উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমান মিয়া একই গ্রামের আজিজুল হকের ছেলে।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় নিহত রুমানের বাবা আজিজুল হক বাদি হয়ে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



