মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বহুল আলোচিত চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলাম মেম্বরসহ মোট পাঁচজনকে সোমবার জেলহাজতে পাঠিয়েছে আদালত। এ হত্যা মামলার ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মাগুরার পুলিশ সুপার মো: জহিরুল ইসলাম জানান, গত রোববার মাগুরা গোয়েন্দাবিভাগের একটি দল ঢাকার ডিএমপি এলাকার একটি আবাসিক হোটেল থেকে চাঞ্চালকর হত্যার প্রধান আসামি নজরুল ইসলাম (৪৫), জালিম শেখ (৪৬) তুহিন হোসাইন (২৫), রিয়াজ হোসাইন (২৪) ও ইয়ামিন হোসেনকে (৩০) গ্রেফতার করে।
আটককৃতদের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাগুরা-২ এর বিচারক হাসিবুল হাসান লাবুর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পুলিশের রিমান্ড আবেদনের শুনানি পরবর্তী ধার্য তারিখে অনুষ্ঠিত হবে।
মাগুরায় ৪ জনকে কুপিয়ে হত্যা
প্রধান আসামি নজরুল মেম্বারসহ ৫ জন গ্রেফতার
মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে বহুল আলোচিত চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলাম মেম্বরসহ মোট পাঁচজনকে সোমবার জেলহাজতে পাঠিয়েছে আদালত। এ হত্যা মামলার...



