নওগাঁর পোরশায় রাতে দুর্বৃত্তরা পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুর করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
গত সোমবার রাতে উপজেলার ভবানীপুর ও শরিওয়ালা গ্রামে মোট পাঁচটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এর মধ্যে ভবানীপুরের তিনটি মন্দিরে ও শরিওয়ালায় দুইটি মন্দিরের কালী প্রতিমা ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মন্দির কমিটির লোকজন। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও স্থানীয় প্রশাসন।



