নোয়াখালীর চাটখিল পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সফিক উল্যা মিয়া (৭৬) তার স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে স্ট্রোক করে মারা যান। মঙ্গলবার এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সফিক মিয়ার ছেলে পৌর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে মঙ্গলবার ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর বাড়িতে জানাজানি হলে তার বাবা শোক সইতে না পেরে স্ট্রোক করে দুপুর সাড়ে ১২টায় পৌরশহরের ভীমপুরের নিজ বাড়িতে মারা যান। স্বামী-স্ত্রী দুইজনের একসাথে মারা যাওয়ার সংবাদে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার দুপুরে মাহমুদা খাতুনের নামাজে জানাজা ও সন্ধ্যায় স্বামী সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দুইজনকে দাফন করা হয়।



