নওগাঁর বদলগাছীতে বৃদ্ধা ছবি বেগম হত্যার ঘটনায় বৃদ্ধার ছেলে সবুজ হোসেন (২০) ও ছেলের স্ত্রী রোকছানা বেগমকে (১৮) গ্রেফতার করেছে বদলগাঠী থানা পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকার একটি বাঁশ ঝাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বৃদ্ধার ভাই সাইফুল ইসলাম ওই ২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার সকালে তাদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার দেউলিয়া গ্রামের বাবুল মন্ডলের স্ত্রী ছবি বেগমকে (৫০) মাত্র গরু বিক্রির ৫৪ হাজার টাকার জন্য নেশাগ্রস্ত ছেলে সবুজ হোসেন ও ছেলে স্ত্রী রোকছানা বেগম মিলে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।



