কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে খেলর সময় পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় ওই ইউনয়নের ধাতিরাখালী পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু দু’জন হলো জুয়েল আহমদের ছেলে আবু বক্কর ও ফিরোজ আহমদের ছেলে আমির
হামজা। দু’জনের বয়স তিন বছর। পাশাপাশি বাড়িতে থাকত।
শিশু আবু বক্করের বাবা জুয়েল আহমদ জানান, দুই শিশু আবু বক্কর ও আমির হামজা প্রতিদিন একসাথে খেলা করে। আজও দু'জন খেলা করছিল। পরে দু' জনকে খুঁজে পাচ্ছিল না বাড়ির লোকজন। এদিক ওদিক থাকাতে দুই শিশুকে বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে দু'জনকে স্থানীয় জেনারেল নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।






