‘আমরা কিন্তু এত নরম না। এখনো সময় আছে। কালকের পর থেকে স্টিম রোলার চলবে। যদি কোনো মার পুত থাকে, তাহলে আমার সাথে যেন যুদ্ধ করতে আসে। এই নৌকার বিপক্ষে গিয়া যাই ইচ্ছে তাই করতে পারবেন না।’ এমনই হুঁশিয়ারি দিয়েছেন কালকিনি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সম্প্রতি হুমকি সংবলিত দু’টি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে তিনি এই হুমকি দেন।
গত শুক্রবার রাতে লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণী বাজারে নির্বাচনী পথসভায় আফজাল হোসেন এই হুঁশিয়ারি দেন। যুবলীগ নেতা আফজাল লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মোল্লার ভাতিজা। তার ওই পথসভায় দেয়া বক্তব্যের দু’টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে লক্ষ্মীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মোল্লা বলেন, পথসভায় আমার ভাতিজা কোনো হুমকি দিয়ে কথা বলে নাই।
এ প্রসঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ভিডিওটা আমি দেখেছি। পথসভায় এভাবে হুমকি ও উসকানিমূলক কথা বলা আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন।
মাদারীপুরে ইউপি নির্বাচন নিয়ে যুবলীগ নেতার হুমকির ভিডিও ভাইরাল
‘আমরা কিন্তু এত নরম না। এখনো সময় আছে। কালকের পর থেকে স্টিম রোলার চলবে। যদি কোনো মার পুত থাকে, তাহলে আমার সাথে যেন যুদ্ধ করতে...



